রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনকে সরকারি জমি খালি করার নির্দেশনা জারি এসিলেন্টের

Oplus_131072
ইমরান হোসাইন, সোনারগাঁও প্রতিনিধি :
গত ৩০ শে ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় সোনারগাও উপজেলা সহকারী ভূমি অফিসার তৌফিকুর রহমান আলাবদী গ্রামের মেনি খালি মৌজায় ভূমি আর এস ১ নং খাস খতিয়ান ভুক্ত সরকারি ভূমি দাগ নং৩৭৪ ও ৩৭৫ ঘাটএ জমির পরিমান ১৪ +৯=মোট ২৩ শতাংশ জমি দখল ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ সাইনবোর্ড বসিয়ে দিয়েছেন।
বছরখানেক আগে ২৩শতাংশ সরকারি নাল জমি দখল করার জন্য উপজেলা প্রশাসন নির্দেশনা দিয়ে থাকলেও আশরাফ উদ্দিন তার ক্ষমতা বলে তিনি দখল করে নিয়েছেন এবং মাটি ভরাট করে ফেলে নিজের আয়ত্তে নিয়ে বাঁশ দিয়ে বাউন্ডারি দিয়েছেন। যদিও সরকারি এই খাস জমির দুই পাশেই তিনি জায়গা ক্রয় করেছেন। সেই সুবাদে এলাকায় একটি মাদ্রাসা নির্মাণ করে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য উদ্যোগ নিয়ে জায়গাটি দখল করে নিয়েছেন। এ ব্যাপারে গণমাধ্যম কর্মীরা আশরাফ উদ্দিনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে তিনি বিভিন্ন সকলকে ম্যানেজ করে এই লাল জমি দখল করেছেন।
এক বছর অতিবাহিত হলেও উপজেলা প্রশাসন এই জমি ছেড়ে দেওয়ার জন্য আবারো নির্দেশনা দিয়ে সাইনবোর্ড লাগিয়েছেন এবং অতিসত্বর এই জমির বাউন্ডারি ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়ে যান। নির্দেশনা অনুযায়ী আশরাফ উদ্দিন সোনারগাঁও উপজেলা সহকারী ভূমি অফিসার তৌফিকুর রহমানের সকল নির্দেশনা মানতে রাজি হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
এ সময় মোগরাপাড়া ইউনিয়ন ভূমি অফিসের মোহাম্মদ আনোয়ার হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এভাবে আশরাফ উদ্দিন সরকারি জায়গা জমি উপজেলা প্রশাসন থেকে নিজের নামে ক্রয় না করে সুকৌশলে দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান হওয়ার আগে যদি কৌশলে সরকারি জমি অবৈধভাবে দখল করতে পারে আর চেয়ারম্যান হইলে কিরে কি করবেন আপনারাই বলেন। একজন চেয়ারম্যানের নীতি নৈতিকতা সমাজকে বদলে দিতে পারে।
শেয়ার করুন