বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার এবং প্রেস সচিব হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এএএম সালেহ (সালেহ শিবলী)কে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এবিএম আব্দুস সাত্তারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এবং এএএম সালেহকে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।”
এর আগে সাত্তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করতেন, এবং সালেহ শিবলী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেসসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সালেহ শিবলী।





