উত্তরাঞ্চলের ঠাকুরগাঁওয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন এবং ইসলামি আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে এই আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
সংশোধিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া যাচাই-বাছাই প্রক্রিয়া চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।





