ঢাকা-১১, (রামপুরা, বাড্ডা ও ভাটারার) সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ হিসেবে অনুমোদিত হয়েছে। তিনি এনসিপি ছাড়াও জামায়াসহ ১১ দলের জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
শনিবার (৩ জানুয়ারি) সকালেই সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা নাহিদ ইসলামের প্রার্থিতাকে বৈধ ঘোষণা করেন। একই সঙ্গে বিএনপির ক্ষুদ্র ও কুটির ৃশিল্প বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ূমের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।
এছাড়া ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা ও মান্ডা) আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন এবং ঢাকা-৮ (মতিঝিল, পল্টন, রমনা ও শাহবাগ) আসনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈধতা নিশ্চিত হওয়ার পর সকল মনোনয়ন প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে।





