রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জকিগঞ্জে শাইখ আব্দুল্লাহ (রহ.) ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হিফজ ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুস শহীদ শাকির (সিলেট প্রতিনিধি):
‎​সিলেটের জকিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে শাইখ আব্দুল্লাহ রহ. ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে উপজেলা ভিত্তিক হিফজুল কুরআন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ এর কার্যক্রম ধারাবাহিকভাবে সম্পন্ন হচ্ছে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে প্রতিযোগিতার প্রাঙ্গণ।
‎​প্রতিযোগিতার বিবরণ ও বিচারকবৃন্দ
‎​হিফজুল কুরআন প্রতিযোগিতার দুটি গ্রুপের বিচারকার্য অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালনা করছেন বিশিষ্ট আলেম ও হাফেজগণ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ​হাফেজ মাওলানা আবু যুবায়ের,​হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম,
‎​হাফেজ মাওলানা হাতেম আহমদ,​হাফেজ মাওলানা রেজাউল করিমসহ আরও বিশিষ্ট হাফেজবৃন্দ।
‎​উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ইবতেদায়ি স্তরের ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণে আয়োজন করা হয়েছে শুধু ৩০তম পারার ‘নাজারা’ বাছাইপর্ব। এই পর্বের বিচারকার্য আঞ্জাম দিচ্ছেন দক্ষ ক্বারীগণ।তারা হলেন-
‎​ক্বারী মাওলানা হিফজুর রহমান হাসান,​হাফেজ ক্বারী মাওলানা সিদ্দিক আহমদ শায়েক,​ক্বারী মাওলানা আব্দুর রহমান,​ক্বারী মাওলানা সালমান আহমদ প্রমুখ।
‎​ট্রাস্টের এই বিশাল আয়োজন ও প্রতিযোগিতার প্রতিটি ধাপ সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সার্বিক ব্যবস্থাপনার জিম্মাদারি পালন করছেন মাওলানা কবির আহমদ সাহেব।
‎​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রজন্মের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দিতে এবং তাদের শুদ্ধ তিলাওয়াত ও হিফজের প্রতি উৎসাহিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাছাইকৃত বিজয়ীদের নিয়ে পরবর্তী চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
শেয়ার করুন