শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর মনোনয়ন বাতিল

ছবি: সংগৃহীত

ঢাকা-২ আসনের জন্য জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হকের মনোনয়নপত্র ঋণ খেলাপির কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই ঘোষণা দেন।

মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সভায় জেলা প্রশাসক আব্দুল হকের উদ্দেশে বলেন, “ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্ট অনুযায়ী, আপনি ঋণ খেলাপি হয়েছেন। আপনার এই ইস্যুগুলো থাকলে সিআইবিতে আপডেট করা উচিত ছিল।”

জেলা প্রশাসক আরও বলেন, “আপনি অফিসিয়ালি বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ঋণ খেলাপি। এই কারণে আপনার মনোনয়নপত্র এই মুহূর্তে গ্রহণ করা সম্ভব নয়। তবে আপনি আপিল করার সুযোগ পাবেন।”

রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, “আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ও টেন বি ফর্ম জমা দেওয়া হয়নি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও দেননি। এছাড়াও আপনি প্রস্তাবকারী ও সমর্থক সম্পর্কিত তথ্য দেননি।”

ঢাকা-২ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আব্দুল হক ছাড়া বাকি দুই প্রার্থী হলেন বিএনপির আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম। এ দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন