রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দিলেন এস জয়শঙ্কর

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন। বিষয়টি দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

শোকবার্তা হস্তান্তরের সময় তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশেষ বিমানবাহিনীর ফ্লাইটে ঢাকায় পৌঁছান। বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থা ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।

শেয়ার করুন