রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বেগম জিয়ার জানাজা ও দাফন ঘিরে নিরাপত্তায় বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টায় তাকে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে।

প্রধান উপদেষ্টার দফতর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে, জানাজা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও নিরাপদ জানাজা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকা জুড়ে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শেয়ার করুন