জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে যোগ দিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও অন্যতম কান্ডারি, মার্চ টু ঢাকার কর্মসূচি যার মুখ থেকে ঘোষণা হয়েছে এবং বিগত সময়ে যিনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এনসিপিতে স্বাগতম।”
তিনি আরও জানান, আসিফ মাহমুদ এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বরং তিনি এনসিপির নির্বাচনে অংশ নেওয়া নেতৃবৃন্দের জয় নিশ্চিত করতে কাজ করবেন, যাতে তারা সংসদে গিয়ে গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করতে পারেন। পাশাপাশি, তিনি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও পালন করবেন।





