বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পিতাকে সঙ্গে নিয়ে নওগাঁয় মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব

নওগাঁ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা আমির মাওলানা আমিনুল হক, উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রকীব, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম এবং প্রার্থীর পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক এবাদুর রহমান।
এ সময় দলীয় নেতৃবৃন্দ বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও সৎ নেতৃত্ব নিশ্চিত করতেই জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করছে। তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সাধারণ মানুষের ব্যাপক সমর্থনে খন্দকার আব্দুর রাকিব বিজয়ী হয়ে সংসদে জনগণের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখবেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো কার্যক্রমটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
শেয়ার করুন