বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর মনোনয়নপত্র দাখিল

নওগাঁ প্রতিনিধি :
আজ জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুর সোয়া ১টার দিকে নওগাঁ-৪ (মান্দা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে ডা. ইকরামুল বারী টিপু বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং মান্দার মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, নওগাঁ-৪ (মান্দা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
শেয়ার করুন