কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ মনোনয়ন পত্র দাখিল করেন। ২৯ ডিসেম্বর দুপুর ২.৩০ টায় রায়গঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল খালেক পাটোয়ারী, এ সি ল্যন্ড মাসুদ রানাও নির্বাচন কমিশন সুদেব কুমার সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ এর সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলার আমীর, আলী মর্তুজা, সেক্রেটারী ডা এস এম মনসুর আলী, সলঙ্গা থানার সেক্রেটারি হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম, পৌর আমীর আলহাজ্ব হোসেন আলী, সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, ডাঃ মোঃ কামরুল ইসলাম, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা শাখা, কর্ম পরিষদ সদস্য মাওলানা আঃ আলী, মাওঃ গোলাম আযম, সুমন আহমেদ, নজরুল ইসলাম, ও সকল ইউনিয়ন আমীর সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের শতশত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন, উপজেলা কার্যালয় এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
ডঃ আঃ সামাদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন এই প্রজন্ম কে এক নতুন বাংলাদেশ উপহার দিবেন বলে প্রতিশ্রুতি দেন।আগামীর এই রায়গঞ্জ,তাড়াশ হবে অপরাধ মুক্ত, মাদক মুক্ত,বৈসাম্য মুক্ত, আসন হিসেবে গড়তে চাই। রায়গঞ্জ তাড়াশ হবে বাংলাদেশের মধ্যে মডেল।





