রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবিতে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কুসুম্বা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম বাবু। ২৯ ডিসেম্বর ২০২৫ রোজ সোমবার সকালে কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়। চার বারের সফল নির্বাচিত ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম বাবু নিজ অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও ২ শতাধিক কম্বল বিতরণ করেন। তিনি ২ নং ওয়ার্ডের উন্নয়নে সব সময় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন আপনারা আমাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি যেন আপনাদের পাশে থেকে সেবা করতে পারি সেই দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ মোমেনা বেগম, অগ্রনী ব্যাংক কুসুম্বা শাখা ব্যবস্থাপক মোঃ নুর মোহাম্মদ, ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম বাবু, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্যা মোছাঃ সেলিমা আক্তার প্রমুখ।





