সুমন খান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
গত দুই ধরে পটুয়াখালীতে সূর্যের দেখা মেলেনি। ঘুয়াশার ঘনত্ব এতই বেশিযে, দূর থেকে দেখলে মনে হয় অঝোরে বৃষ্টি ঝরছে। এতে জন জীবন স্থবির হয়ে পরেছে। চরম ভোগান্তীতে খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশার কারনে দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহান।গত কালের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সূর্যের দেখা না পাওয়ায় উত্তরের হিম বাতাসে অনেকটা বেশি শীত অনুভুতি হচ্ছে।
সকাল ৯ টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। গ্রামগঞ্জ থেকে শুরু করে জেলার শহরগুলোতেও খরকুটো জ্বালিয়া শীত নিবারনের চেষ্ট করেছে নিম্ন আয়ের মানুষগুলো। শৈত্যপ্রবাহের কারনে ঘরবন্দী হয়ে পরেছে মানুষ, বয়স্ক ও শিশুদের মধ্যে ছড়িয়ে পরেছে শীতজনিত রোগ। শহরের বিভিন্ন হাসপাতাল গুলোতে দেখা যায় শতশত শিশু বিভিন্ন শীত জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আবওয়া অফিস সূত্রে জানাযায় আরো দুই-একদিন চলতে পারে শৈতপ্রবাহ।





