রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে রেললাইনের লোহার পাত চুরি, ট্রেন লাইনচ্যুত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে দুর্বৃত্তরা ২০ মিটার রেলের লোহার পাত ও স্লিপার কেটে নিয়ে গেছে। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এ কারণে সোমবার ভোর ৫টা থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

এই ঘটনার পর ঢাকা থেকে কোনো ট্রেন ছাড়েনি এবং ময়মনসিংহ থেকে কোনো ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

লাইন কেটে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মানুষের রেলওয়ে স্টেশনের সুপার আব্দুল্লাহ আল হারুন। তিনি জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য গফরগাঁওয়ে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে এবং উদ্ধার কাজ শুরু হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

শেয়ার করুন