মোঃ সাকিব খান (শ্রীপুর প্রতিনিধি) :
মাগুরার শ্রীপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী যুবলীগ নেতা মো. সজীব বিশ্বাসকে ৫৫ পিচ ইয়াবা মামলায় দেড় বছরের সাজা দিয়েছেন মাগুরা বিজ্ঞ আদালত। ২৮ ডিসেম্বর (রবিবার) মাগুরা বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন। সজিব বিশ্বাস উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে রব্বানি বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি পদে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সজিব বিশ্বাস ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তিনি একাধিক হত্যা, মাদক ও অস্ত্র মামলার আসামী। সম্প্রতি সময়ে ৫৫ পিচ ইয়াবাসহ আটক হন তিনি। তার আটক ও দেড় বছরের সাজার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। তিনি পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পলায়ন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো ও সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমের গাড়িতে হামলা, আলোচিত বিজিবি সদস্য রাশিদুল ইসলাম হত্যাকান্ডসহ বেশ কয়েকটি আলোচিত ঘটনার সাথে জড়িত তিনি। তিনি জেল থেকে বেরিয়ে যাতে এলাকায় আবারো ত্রাসের রাজত্ব কায়েম করতে না পারে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।





