বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ জানুয়ারি সকাল ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি, ফার্মগেট) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১ জানুয়ারি সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরসহ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। ছাত্রদলের নেতাকর্মীরা একই দিনে সারা দেশে শহীদদের কবর জিয়ারত এবং গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

শেয়ার করুন