শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোর-৪ আসনে জাপার আস্থার প্রতীক ব্রিগেডিয়ার (অব.) মাসুদ আহমেদ

নুরুল্লাহ, অভয়নগর (যশোর) প্রতিনিধি :

যশোর-৪ সংসদীয় আসনে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদ আহমেদ। শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। এতে যশোর-৪ আসনের প্রার্থী হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম মাসুদ আহমেদের নাম প্রকাশ করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম মাসুদ আহমেদ যশোর জেলার নওয়াপাড়া পৌরসভার সিরাজকাঠি এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত মকবুল আহমেদ মোল্লার সন্তান। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ঢাকাস্থ অভয়নগর সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনে তিনি পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সুনাম অর্জন করেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তার নিষ্ঠা ও শৃঙ্খলাবোধ সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে।

শিক্ষাজীবনে এম মাসুদ আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি চীন থেকে উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন, যা তার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।

জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ার পর যশোর-৪ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তার দীর্ঘ প্রশাসনিক ও সামরিক অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

শেয়ার করুন