রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ ছোনগাছা ইউনিয়ন বাজার ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন বাজার সংলগ্ন ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক উল্টে খাদে পড়ে যায়।
ঘটনাটি ঘটে শনিবার (২৭ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে। ট্রাক নাম্বার ( ঢাকা মেট্রো ট -১৮-৩৫৩৯)স্থানীয় সূত্রে জানা যায়, কনকনে শীত ও ঘন কুয়াশায় রাস্তা দৃশ্যমান না থাকায় ট্রাকটি ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ফলে ট্রাকটি উল্টে পাশে থাকা খাঁদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় ট্রাকের চালক ও হেলপার সামান্য আহত হন। তবে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ট্রাক চালক সাদ্দাম বলেন, “ঘন কুয়াশার কারণে সামনে রাস্তা কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ করে ব্রিজের কাছে এসে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।”
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক উদ্ধারের ব্যবস্থা নেয়।
এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেন, ছোনগাছা ইউনিয়ন বাজার ব্রিজ এলাকায় পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড ও আলোর ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
শেয়ার করুন