শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কারণে বাতিল করা হলো তারেক রহমানের হাসপাতাল পরিদর্শন কর্মসূচি

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে জানানো হয়, পূর্বঘোষিত কর্মসূচি বাতিল করা হয়েছে। পোস্টে বলা হয়, “হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহত কোনো রোগী ভর্তি না থাকায় তারেক রহমানের হাসপাতাল পরিদর্শনের কর্মসূচি বাতিল করা হয়েছে।”

এদিকে, বেলা ১১টা ১৬ মিনিটে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশের শহীদ শরিফ ওসমান হাদির কবরের কাছে পৌঁছান। সেখানে কবর জিয়ারত সম্পন্ন করেন এবং কিছুক্ষণ সময় কাটানোর পর বেলা ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হিসেবে নিবন্ধনের জন্য তারেক রহমান নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হবেন। এছাড়া, তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের পর দেশে ফিরে তারেক রহমান বিমানবন্দর থেকে পূর্বাচল এলাকায় দলের আয়োজন করা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এরপর তিনি এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসাধীন বিএনপির সভাপতি খালেদা জিয়াকে দেখতে।

শেয়ার করুন