রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পান।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বাণিজ্যিক আট তলা ভবনের ছাদের ওপরে থাকা গোডাউনে আগুন লাগে। বর্তমানে নিয়ন্ত্রণে আনার জন্য ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।





