শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের পথে তারেক রহমান

ছবি, বিএনপির ফেসবুক থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে সাভারের জাতীয় স্মৃতিসৌধের দিকে রওনা হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সময়ে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত সম্পন্ন করার পর তিনি সাভারের উদ্দেশে যাত্রা শুরু করেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পূর্ণ আয়োজন করা হয়েছে—মাশাআল্লাহ।”

এ উপলক্ষে স্মৃতিসৌধ চত্বরকে আগে থেকেই সাজিয়ে রাখা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি নজর দেওয়া হয়েছে এবং আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধের পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। লেকের পানিও পরিষ্কার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

শেয়ার করুন