শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আশাবাদ বিএনপির

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জনগণ তারেক রহমানকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং তার নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের আগমনের মাধ্যমে নির্বাচনকে ঘিরে সৃষ্ট জটিলতাসহ দেশের বিদ্যমান অনিশ্চয়তা দূর হবে বলে তিনি আশা করেন।

উল্লেখ্য, শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের নিজ বাসা থেকে বের হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

শেয়ার করুন