ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
দলীয় সূত্র জানায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ মনোনয়ন নিশ্চিত করা হয়। গত ২০ ডিসেম্বর এম এ হান্নান আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এর আগে গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) তিনি নাসিরনগর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে এ ঘোষণার পর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
স্থানীয় বিএনপির নেতারা আশা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় নেতা এম এ হান্নানের নেতৃত্বে আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।





