একরামুল হক পানছড়ি (খাগড়াছড়ি প্রতিনিধি) :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ ব্রিগেড খাগড়াছড়ি সদর জোনের
সার্বিক সহযোগিতায় পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার অংশ হিসেবে জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলার দুর্গম লোগাং এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, নগদ আর্থিক সহায়তা, বিভিন্ন বিদ্যালয়ে খেলার সামগ্রী ও নারী উদ্যোগক্তাদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর দুপুরে পানছড়ি উপজেলার লোগাং উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে
বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

এছাড়াও মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি সেনা সদর জোনের পক্ষ থেকে ডাকসুর সদস্য হেমা চাকমার পিতা অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা ও ২ নং চেঙ্গী ইউনিয়নের বুদ্ধময় পাড়ার অনুপম চাকমাকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।
এর আগে লোগাং উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, নগদ আর্থিক সহায়তা, বিভিন্ন বিদ্যালয়ে খেলার সামগ্রী ও নারী উদ্যোগক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ উপলক্ষে লোগাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয় কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, পরিষদ সদস্য নিটোল মনি চাকমা, প্রফেসর মোঃ আব্দুল লতিফ, ধনেশ্বর ত্রিপুরা, জয়া ত্রিপুরা, অনিময় চাকমা ও মোঃ মাহবুব আলম।
এসময় পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে মাঝে শীতবস্ত্র বিতরণ, নগদ আর্থিক সহায়তা, বিভিন্ন বিদ্যালয়ে খেলার সামগ্রী ও নারী উদ্যোগক্তাদের মাঝে ২০ টি সেলাই মেশিন বিতরণ কর হয।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় পার্বত্য এ জেলার সাধারণ মানুষের কল্যাণে এ ধরণের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





