মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ ঘণ্টায় ২৩ লাখ! ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিলের রেকর্ড

ডা. তাসনিম জারা নির্বাচনী তহবিল সংগ্রহে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন। ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ২৩ লাখ ৬৮ হাজার টাকা অনুদান পেয়েছেন।

ডা. জারা জানিয়েছেন, তাদের মোট ফান্ডরেইজিং লক্ষ্য ৪৬,৯৩,৫৮০ টাকা। ইতিমধ্যে এই লক্ষ্যের অর্ধেকের বেশি অর্জিত হওয়ায়, পুরো লক্ষ্য পূর্ণ হলে ফান্ডরেইজিং কার্যক্রম বন্ধ করা হবে।

তিনি আরও জানান, বিকাশের লিমিট শেষ হওয়ায় যারা অনুদান দিতে চাচ্ছেন কিন্তু তা করতে পারছেন না, তারা ব্যাংকের মাধ্যমে দান করতে পারবেন। ডা. জারা নিশ্চিত করেছেন, পুরো ফান্ডরেইজিং প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

তিনি জানিয়েছেন, ফান্ডরেইজিং কার্যক্রমে নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চয়তা দেওয়া হচ্ছে:
১. তারা কেবল বিকাশ ও ব্যাংকের মাধ্যমে অনুদান গ্রহণ করছেন, যাতে প্রতিটি টাকার রেকর্ড রাখা যায় এবং ভবিষ্যতে যাচাইযোগ্য হয়।
২. সংগ্রহকৃত অর্থের তথ্য নিয়মিত প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে।
৩. ব্যয়বিবরণও সম্পূর্ণ স্বচ্ছভাবে জানানো হবে।

এর আগে ডা. জারা জানান, মাত্র ৭ ঘণ্টার মধ্যে ১২ লাখ টাকারও বেশি অনুদান জমা হয়েছে। তিনি অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেন, তাদের সহযোগিতা সত্যিই কল্পনার বাইরে।

শেয়ার করুন