বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিল্ড মার্শাল আসিম মুনিরের সামরিক নেতৃত্বের প্রশংসায় সৌদি সম্মান

সৌদি আরব পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুল আজিজ মেডেল (এক্সেলেন্ট ক্লাস)’ প্রদান করেছে।

পাকিস্তান সেনাবাহিনীর তথ্য ও জনসংযোগ শাখা আইএসপিআর জানায়, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের রাজকীয় আদেশের মাধ্যমে এই সম্মান প্রদান করা হয়েছে।

সৌদি আরব সফরের সময় ফিল্ড মার্শাল আসিম মুনির সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব এবং বর্তমান ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ বিষয়ক বিস্তৃত আলোচনা হয়।

আইএসপিআর জানিয়েছে, এই সম্মান তার পেশাদার সামরিক নেতৃত্ব, পাকিস্তান–সৌদি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অবদান এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।

সৌদি নেতৃত্ব ফিল্ড মার্শাল আসিম মুনিরের পেশাদারিত্ব, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকারের প্রশংসা করেছে।

আইএসপিআর আরও উল্লেখ করেছে, এই সম্মান পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক, গভীর ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের একটি দৃঢ় প্রতিফলন।

শেয়ার করুন