মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যাত্রাবাড়িতে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তদের হামলায় আশিষ জোয়াদ্দার (৩৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে আল-আমিন নামের এক পথচারী নিয়ে আসে বলে জানান হামপাতাল কর্তৃপক্ষ, রাত সাড়ে বারোটার দিকে যাত্রাবাড়ীর আড়ং শোরুমের পাশের সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি আশিষকে উদ্ধার করেন। পরে তার পকেটে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি মাগুরা সদর উপজেলার পাতুরিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা অমল জোয়াদ্দার।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারী বা দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেছে। নিহতের বুকে ধারালো অস্ত্রের একটি আঘাতের চিহ্ন ছিল।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন