বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শাহবাগে সমর্থকদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু সংবাদে ঢাকার শাহবাগে সমবেত হয়েছেন তার সমর্থকরা

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মারা যাওয়ার খবর প্রকাশিত হওয়ার পরই সমর্থকরা শাহবাগে জমায়েত হন। তারা বিক্ষোভ মিছিল বের করেন এবং শাহবাগ থেকে বাংলামোটরের দিকে মিছিল চালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলে অংশ নেওয়া মানুষজন হাদির হত্যার প্রতিবাদ জানাচ্ছেন এবং বিচারের দাবি তুলছেন।

গত শুক্রবার ঢাকার পল্টন এলাকায় নির্বাচনী প্রচারের সময় শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। গুলির আঘাতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়, যেখানে কয়েকদিন চিকিৎসা চলার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয়।

শেয়ার করুন