পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে চেয়ারম্যানঘাট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দুপুর ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে।





