মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেসবুক চালু করতেই ‘উইন্টার থিম’ লোগো,কি বলছেন বিশেষজ্ঞরা

গত কয়েক দিন ধরে বহু ব্যবহারকারী লক্ষ্য করছেন, ফেসবুক অ্যাপ চালু করার সময় লঞ্চ স্ক্রিনে প্রচলিত নীল-সাদা লোগোর বদলে হালকা ধূসর বা ‘ফেড’ ধরনের একটি নতুন লোগো দেখা যাচ্ছে। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মেই এই পরিবর্তিত লোগো লক্ষ্য করা যাচ্ছে।

অনেকেই ভেবেছেন, ফেসবুক কি শীতকে কেন্দ্র করে ‘উইন্টার স্নো’ থিম চালু করেছে, আবার কেউ ধারণা করেছেন এটি হয়তো কোনো বাগ বা কারিগরি ত্রুটি। আইফোন ব্যবহারকারীরাও ঠিক একই ‘উইন্টার থিম’-ধাঁচের লোগো দেখছেন।

প্রযুক্তি সাংবাদিক ও ডিজাইন বিশ্লেষকদের একাংশের মতে, এটি কোনো ত্রুটি নয়। বরং মেটা ইচ্ছাকৃতভাবে একটি ‘ব্র্যান্ড রিফ্রেশ’ বা নতুন ভিজ্যুয়াল পরিচয় পরীক্ষামূলকভাবে চালু করেছে। মেটা এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

নতুন লোগো সমর্থকরা কয়েকটি কারণ উল্লেখ করছেন—

  • ভিজ্যুয়াল আধুনিকীকরণ: পুরনো ফ্ল্যাট নীল লোগোর পরিবর্তে হালকা, সূক্ষ ও পরিমার্জিত গ্রেডিয়েন্ট বা ফেডেড রঙ ব্যবহার করা হচ্ছে, যা ডিজাইনকে আরও আধুনিক করে।

  • পাঠযোগ্যতা ও কনট্রাস্ট: ফেডেড টোন যেকোনো ব্যাকগ্রাউন্ডে—হালকা বা গাঢ়—লোগোটিকে দৃশ্যমান করে, বিশেষত অ্যাপ লঞ্চ বা লোডিং স্ক্রিনে।

  • মেটা ইকোসিস্টেমে সামঞ্জস্য: হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো অন্যান্য মেটা অ্যাপ ইতোমধ্যেই ভিজ্যুয়াল আপডেটের মধ্য দিয়ে যাচ্ছে; ফেসবুকের নতুন লোগোও সেই ধারার অংশ হতে পারে।

যদিও অনেক ব্যবহারকারী নতুন লোগো দেখতে পাচ্ছেন, তবে মেটার পক্ষ থেকে এটি সাময়িক, পরীক্ষামূলক নাকি স্থায়ী— সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন