রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ‘ককটেল’ বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোরে। নিহত জাহিদ ওই এলাকার বাসিন্দা এবং পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। তিনি কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন।
নিহত তরুণের ভগ্নিপতি রবিন হোসেন জানান, ভোরে ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সেই সময় জাহিদ বাসা থেকে বের হয়ে সামনের দিকে এগিয়ে গেলে একটি ককটেল তাঁর মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয় তাকে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়, যেখানে ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলে জানান।
বাংলার চোখ নিউজ





