জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষরের অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।
এ সময় এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তারা যমুনায় উপদেষ্টার সরকারি বাসভবনে সাক্ষাৎ করতে যান।
এদিকে তার আগের দিন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল একই বাসভবনে বৈঠকে অংশ নেয়। সেখানে তারা নির্বাচনের আগে সরকারকে নিরপেক্ষ ‘তত্ত্বাবধায়ক’ ভূমিকা পালনের আহ্বান জানায় এবং দলীয় সংশ্লিষ্টদের অপসারণের দাবি তোলে।





