জুম্মান হোসেন, (যশোর প্রতিনিধি):
মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা, সহযোগিতা ও কৌশল নির্ধারণে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে অনুষ্ঠিত। ১৫ অক্টোবর ২০২৫, বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে ফতেপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং মানব পাচার প্রতিরোধ উন্নয়ন সংস্থা রূপান্তর যশোর এর আয়োজনে এই দ্বিমাসিক ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন ও সভাটি সঞ্চালনা করেন প্রকল্পের কমিউনিটি সমন্বয়কারী দীপঙ্কর মণ্ডল।এই সময় সভায় উপস্থিত ছিলেন মানব পাচার প্রতিরোধ আঞ্চলিক কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, নারী নেত্রী ও সামাজিক ব্যক্তিবর্গ। সভায় মানব পাচারের বর্তমান ধরন ও কৌশল, পাচারের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, প্রতিরোধে কার্যকর কৌশল নির্ধারণ, এবং মানব পাচারের শিকার ভিকটিমদের সুরক্ষা ও সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রকল্পের সহায়ক উজ্জ্বল কুমার পাল
তিনি বক্তব্য বলেন, বর্তমান মানব পাচারের পরিবর্তনশীল রূপ, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব, এবং স্থানীয় পর্যায়ে প্রতিরোধ কার্যক্রম জোরদারের ওপর নজরদারি বাড়ানো সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর আরোপ করেন। এছাড়া আগামী ৬ মাসের একটি কর্মপরিকল্পনা ইউনিয়নের মানব পাচার প্রতিরোধ কমিটির দায়িত্ববলি পুনর্বিন্যাস প্রণয়ন করা হয়, যাতে প্রতিটি সদস্যের কার্যক্রম ও দায়িত্ব সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, মুক্তমত অংশগ্রহণকারীরা বলেন, স্থানীয় পর্যায়ে মানব পাচার রোধে সমন্বিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।





