বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

টাকা খরচ ছাড়া ব্যাকগ্রাউন্ডে চলবে না আর ইউটিউব

টাকা খরচ ছাড়া ব্যাকগ্রাউন্ডে চলবে না আর ইউটিউব

মোবাইল ব্রাউজারে ইউটিউব ব্যবহারকারীদের জন্য একটি বড় পরিবর্তন এনেছে গুগল। এখন থেকে ইউটিউব প্রিমিয়াম ছাড়া কেউ আর মোবাইল ওয়েব ব্রাউজারে ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালাতে পারবেন না। এর ফলে অ্যাপ বদল করা বা স্ক্রিন লক করে ভিডিও শোনার যে সুযোগটি এতদিন কিছু ব্যবহারকারী পাচ্ছিলেন, সেটিও বন্ধ হয়ে গেল।

এর আগে কিছু মোবাইল ব্রাউজারে নির্দিষ্ট উপায়ে প্রিমিয়াম ছাড়া ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক চালু রাখা যেত। তবে সাম্প্রতিক সময়ে এ নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ বেড়ে যাওয়ায় গুগল এ সুবিধাটি পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

গুগলের প্রোডাক্ট ম্যানেজার জেন উইলিয়ামস জানিয়েছেন, ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক শুধু ইউটিউব প্রিমিয়াম গ্রাহকদের জন্য নির্ধারিত একটি ফিচার। মোবাইল ব্রাউজারের মাধ্যমে যেসব ব্যবহারকারী এ সুবিধা নিচ্ছিলেন, তাদের ক্ষেত্রেও এখন সব প্ল্যাটফর্মে একই নিয়ম কার্যকর করা হয়েছে।

 

ইউটিউব প্রিমিয়াম সেবার অন্যতম প্রধান সুবিধা হিসেবে দীর্ঘদিন ধরেই ব্যাকগ্রাউন্ড প্লেব্যাকের কথা তুলে ধরছে গুগল। এর সঙ্গে বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখা ও অফলাইনে ডাউনলোডের সুবিধাও রয়েছে। ব্রাউজারভিত্তিক এ ফাঁক বন্ধ করে গুগল মূলত প্রিমিয়াম ফিচারগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করল।

গুগল কতজন ব্যবহারকারী এতে প্রভাবিত হয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানায়নি। তবে নতুন আপডেটের ফলে তৃতীয় পক্ষের ব্রাউজার ব্যবহার করে সহজে এ সুবিধা নেওয়ার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। পাশাপাশি, ব্যবহারকারীদের চোখে না পড়লেও আরও উন্নত শনাক্তকরণ পদ্ধতি চালু করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপের মাধ্যমে গুগল একদিকে যেমন ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনে মানুষকে আগ্রহী করতে চাইছে, তেমনি সব ডিভাইস ও ব্রাউজারে একরকম অভিজ্ঞতা এবং নিরাপত্তা নিশ্চিত করতেও উদ্যোগী হয়েছে।

শেয়ার করুন