প্রস্তাবিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ইইউ–ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করা এবং ইসরায়েলে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করা।বিবৃতিতে বলা হয়, ইইউর প্রতিষ্ঠাকালীন মূল্যবোধ ও নীতির ওপর ভিত্তি করে একটি দৃঢ় দৃষ্টিভঙ্গি গ্রহণ করা আমাদের সময়ের শান্তি ও কল্যাণের শক্তি হিসেবে ইউনিয়নের সুনাম পুনঃপ্রতিষ্ঠার জন্য অপরিহার্য।
স্বাক্ষরকারীরা সতর্ক করে বলেন, একটি আন্তর্জাতিক শান্তি উদ্যোগ শুরুর পরও গাজায় মানবিক ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে। তারা চলমান ইসরায়েলি সামরিক অভিযান, মানবিক সহায়তায় বাধা, এবং বেসামরিক মানুষ ও ত্রাণকর্মীদের লক্ষ্যবস্তু করার বিষয়গুলো উল্লেখ করেন।