রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামির আশঙ্কার তথ্য পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা প্রাথমিকভাবে ৬ দশমিক ৭ হিসেবে নির্ধারণ করা হয়। এটি মিন্দানাও দ্বীপের সান্তিয়াগো শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের ৫৮ দশমিক ৫ কিলোমিটার (৩৬ মাইল) গভীরে সংঘটিত হয়েছে।

শেয়ার করুন