ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে দেশটিতে পরিচালিত মার্কিন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
নাম প্রকাশ না করার শর্তে ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাহিনীর হামলায় কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক মানুষ এবং সেনাসদস্য উভয়ই রয়েছে বলে ওই কর্মকর্তা দাবি করেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার ভূখণ্ডে সেনা নামানোর আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ব্যাপক সামরিক অভিযান চালায়।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করতে ১৫০টির বেশি মার্কিন বিমান মোতায়েন করা হয়। এর উদ্দেশ্য ছিল, সামরিক হেলিকপ্টারগুলো যেন নিরাপদে সেনা নামাতে পারে। পরে সেই সেনারাই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অবস্থানে সরাসরি হামলা চালায়।
অভিযানে নিহতের সংখ্যা বা অভিযানের বিস্তারিত বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস কিংবা পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, শুক্রবার (২ জানুয়ারি) স্থানীয় সময় গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করে মার্কিন বিমান বাহিনী। ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই অভিযানের ব্যাপারে তিনি মাত্র চার দিন আগেই সবুজ সংকেত দিয়েছিলে





