বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনে আগ্রাসনের পর প্রথমবার প্রকাশ্যে বড়দিন উদযাপন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসন শুরুর পর এই প্রথমবারের মতো গাজা ও অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনি খ্রিস্টান প্রকাশ্যে বড় পরিসরে বড়দিন উদযাপন করছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) টিআরটি ওয়ার্ল্ড এর প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছর ধরে দখলদার ইসরাইলের আগ্রাসনের কারণে গাজায় বড়দিনের সব ধরনের আনুষ্ঠানিকতা বন্ধ ছিল। অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অনুষ্ঠানগুলো সীমিত পরিসরে বা বাতিল করা হয়েছিল।

বেথলেহেমে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উৎসবে অংশ নেন। তারা সান্তা ক্লজের পোশাক পরে, গান-বাজনা বাজিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। পুরো শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিরা বড়দিন উদযাপনের জন্য চার্চ অব দ্য হলি ফ্যামিলিতে জড়ো হন। ইসরাইলি হামলায় গির্জাটি ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে এটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানেই সীমিত পরিসরে বড়দিন উদযাপন করেন তারা।

শেয়ার করুন