শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দূরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

তাইপে আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩১.৬ কিলোমিটার ভূপৃষ্ঠের নিচে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় রাজধানী তাইপেই-তে কিছুক্ষণের জন্য ভবনগুলো কেঁপে ওঠে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে এবং পরিস্থিতি নজরদারিতে রেখেছে।

শেয়ার করুন