শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

ইসরাইলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে এক সেনা সদস্য আত্মহত্যা করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল গাজা হামলা শুরু করার পর থেকে দেশটির ৬১ জন সেনা আত্মহত্যা করেছেন।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, সর্বশেষ আত্মহত্যা করা সেনাটি সক্রিয় ছিলেন এবং ‘ট্র্যাকার’ হিসেবে কাজ করতেন। মঙ্গলবার নিজেই গুলি চালানোর পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু নিশ্চিত করা হয়।

এর আগে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, উত্তর ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে একজন সেনা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পরই তদন্ত শুরু হয়েছে।

চলতি বছরের ২৮ অক্টোবর ইসরাইলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্রের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতি সাতজন চেষ্টা করা সেনার মধ্যে একজনই শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন।

সুত্র: আনাদোলু

শেয়ার করুন