শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অস্ট্রেলিয়ার জনপ্রিয় বন্ডাই বিচে প্রাণহানি ১০, আহত অত্যন্ত অর্ধশতাধিক

অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্ডাই বিচে রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে, এতে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ২৯ জন, যার মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছে।

বিবিসি জানিয়েছে, হামলাটি ইহুদিদের বার্ষিক ‘হানুক্কাহ’ উৎসব উপলক্ষে সৈকতে একত্রিত প্রায় এক হাজারের বেশি মানুষকে লক্ষ্য করে সংঘটিত হয়। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এই প্রাণঘাতী ঘটনা ঘটে। হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ টেলিভিশনে এক বক্তব্যে বলেন, একজন অস্ট্রেলিয়ান ইহুদির ওপর আঘাত করা মানে পুরো দেশের নাগরিকদের ওপর আক্রমণ।

এবিসি নিউজ জানিয়েছে, সন্ধ্যার দিকে বন্ডাই বিচের বিভিন্ন অংশ থেকে গুলির শব্দ ছড়িয়ে পড়ে। সৈকতের উত্তর দিকের লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত পালাতে শুরু করেন। সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ধারণকৃত এবং যাচাই করা একটি ভিডিওতে এই আতঙ্কের দৃশ্য দেখা গেছে।

চিলির নাগরিক ক্যামিলো ডিয়াজ (২৫) এএফপি-কে জানান, তিনি গুলির শব্দ শুনেছেন এবং তা খুবই ভয়ঙ্কর মনে হয়েছে। তার ভাষায়, এটি কোনো ছোট অস্ত্রের শুটি নয়, বরং ভারী অস্ত্রের গুলির মতো শোনা যাচ্ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তারা খবর পেয়ে ঘটনাস্থলের দিকে পৌঁছান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমবারের মতো পুলিশ সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেন। প্রায় ৪০ মিনিট পর দ্বিতীয়বারের বার্তায় জানানো হয়, বন্ডাই বিচ এলাকা থেকে দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং অভিযান এখনও চলমান রয়েছে। নাগরিকদের পুলিশের নির্দেশনা মেনে চলা এবং ব্যারিকেড অতিক্রম না করার প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন