গাজায় অব্যাহত বৃষ্টিপাতের কারণে তীব্র বন্যা দেখা দিয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বহু বাস্তুচ্যুত ব্যক্তির তাঁবু পানিতে প্লাবিত হয়েছে। এ তথ্য আরব গণমাধ্যম জানিয়েছে।
রাফাহের ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ভারী বর্ষণের কারণে দক্ষিণ গাজার বিভিন্ন শিবিরের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়ছেন এবং সহায়তার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছেন। অনেক পরিবার এখনও তাবুর ভিতরেই আটকা পড়ে আছে।
ইসরাইলি হামলার কারণে গাজার প্রায় সমগ্র জনসংখ্যা বাস্তুচ্যুত। পুনর্গঠন কাজে প্রায় ৭০ বিলিয়ন ডলারের ব্যয় প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধবিরতির দুই মাস পেরিয়ে গেলেও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য টেকসই অস্থায়ী ঘর নির্মাণের কাজ এখনও শুরু হয়নি।





