ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে একটি চার তলা ভবনে আগুন লেগে যায়। দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে রাত ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে মাত্র ৪০ মিনিটেই ভবনের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে প্রায় ১,৬০০ বর্গফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত হয়নি। ফায়ার সার্ভিস ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, আগুন লাগার সময় ভবন থেকে ৮ জনকে মৃত অবস্থায় এবং ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। আহতদের হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর আরও কয়েকজনের মৃত্যু ঘটে।
উল্লেখ্য, চীনের গুয়াংডং প্রদেশ হংকংয়ের সংলগ্ন। গত মাসে হংকংয়ের এক আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬০ জন প্রাণ হারিয়েছিলেন।





