শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়া-থাইল্যান্ডসহ পূর্ব এশিয়ায় বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫০

ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও অন্যান্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ জনে পৌঁছেছে। আটকে পড়া নাগরিকদের উদ্ধার, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং বন্যার পানি কমার সঙ্গে পুনরুদ্ধার প্রচেষ্টা সমন্বয় করতে কাজ করছে দেশগুলোর কর্তৃপক্ষ।

শনিবার (২৯ নভেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

এক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে মুষলধারে বৃষ্টি হয়েছে। ভারি বৃষ্টিপাতের ফলে বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিয়েছে। মালাক্কা প্রণালিতে একটি বিরল গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তৈরি হয়েছে।

এদিকে, দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ার আঘাতে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুহারিয়ানতো জানিয়েছেন, সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ১৭৪ জনের মৃত্যু হয়েছে এবং ৭৯ জন এখনো নিখোঁজ। হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

মালয়েশিয়ার সরকার বলেছে, দেশটিতে বন্যায় কয়েকজনের মৃত্যু হয়েছে এবং ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে।

থাইল্যান্ড সরকার জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের আটটি প্রদেশে বন্যায় ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ বন্যায় ৩৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শেয়ার করুন