শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেট সদস্য আনিস উজ জামানকে নাগরিক সংবর্ধনা 

সম্মিলিত বাংলাদেশ নাগরিকসংস্থা ( এফ বি পি ও ) এর উদ্যেগে আগামী (২৯ নভেম্বর) শনিবার বিকাল ৫ টায় এফবিপিও র সম্মানিত উপদেষ্টা ও ইউএসও র সম্মানিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেট সদস্য , বাংলাদেশ তথা বিশ্বের কৃতি সন্তান আনিস উজ জামান বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন উপলক্ষে একটি নাগরিক সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা দেয়া হবে ।

সংস্থার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক গাজী মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রিস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ,সংবর্ধনা পরিবর্তে বিমানবন্দর সংলগ্ন রাজধানীর খিলক্ষেতের উল্লেখিত উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ তথা বিশ্বের সমসাময়িক বিষয়ে একটি মতবিনিময় অনুষ্ঠিত হবে ।

গণমাধ্যমে প্রচারের জন্য আয়োজক প্রতিষ্ঠান তাদের বিজ্ঞপ্তিতে রিপোর্টার, ফটোসাংবাদিক ও ক্যামেরাপারসনদের উপস্থিতি কামনা করেন।

শেয়ার করুন