গত মঙ্গলবার রাতে তেরনোপিলে রুশ সামরিক বাহিনী এক আক্রমণ চালিয়েছে। শহরটি পোল্যান্ড সীমান্তের কাছাকাছি অবস্থিত। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্য উল্লেখ করা হয়েছে, যে রাতে রাশিয়ার সামরিক বাহিনী তেরনোপিল, লভিভ ও খারকিভে ৪৮৩টি ড্রোন এবং ৪৮টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ৪৪২টি ড্রোন এবং ৪২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হলেও, বাকি কিছু লক্ষ্য ঠিকভাবে প্রতিহত করা সম্ভব হয়নি। ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে হতাহতের ঘটনা ঘটে।
হামলার পর ইউক্রেনের জাতীয় জরুরি সেবা বাহিনীর ৪৫টি ইউনিটের ১৬০ জন সদস্য তেরনোপিলের বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ শুরু করে। তারা ধ্বংসস্তূপ থেকে মোট ৪৫ জন নিহত ও আহতকে উদ্ধার করেছেন। উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে।
এই হামলার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি টেলিগ্রামে একটি বার্তায় বলেছেন, “রাশিয়ার প্রতিটি নির্বিচার হামলা আমাদের মনে করিয়ে দেয় যে, আন্তর্জাতিক চাপ কার্যত তাদের কর্মকাণ্ডে কোনো প্রভাব ফেলতে পারছে না।”





