তিনি আরও বলেন, ‘সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীনসহ অন্যান্য রাষ্ট্র পাকিস্তানে সীমান্ত–অতিক্রমী হামলার ইতি দেখতে চায়।’ তার ভাষ্য, ‘আফগানিস্তান এখন সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।’ পাক প্রতিরক্ষামন্ত্রী দাবি, ‘ভারত চায় না যে পাকিস্তান ও আফগানিস্তান তাদের সমস্যাগুলো সমাধান করুক। তার মতে, পাকিস্তান দুই দিক থেকেই জড়িয়ে পড়তে পারে এবং এমন পরিস্থিতিতে ভারত যুদ্ধের ঝুঁকি এড়াতে চাইবে।’
খাজা আসিফ আরও বলেন, ‘অনেকেই ভারতকে তার অতীত লজ্জাজনক অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেয়।পাকিস্তান ভারতের ওপর কোনোভাবেই ভরসা করতে পারে না এবং ভারত সীমান্তে হামলার চেষ্টা করতে পারে।’ তিনি বলেন, গাজা ইস্যুতে পাকিস্তানকে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হতে হবে।
তিনি জানান, পাকিস্তান আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে না এবং সেই চুক্তি বিষয়ে দেশের অবস্থান পুরোপুরি স্পষ্ট। দ্বি-রাষ্ট্র সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তান তার অবস্থান পরিবর্তন করবে না।





