জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
রায় ঘোষণার পর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা শুরু হয়। অধিকাংশ সংবাদমাধ্যম হাসিনার পক্ষ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। দেশটির কয়েকটি উল্লেখযোগ্য শিরোনাম হলো:
-
আনন্দবাজার: মামলা রুজু থেকে রায়দান, নিজের তৈরি ট্রাইবুনালেই ৩৯৭ দিন ধরে বিচার হল হাসিনার; কারা কী সাক্ষ্য দিয়েছেন?
-
এনডিটিভি: শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ঢাকার আদালত মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করেছে; গণহত্যার মুখ থেকে মৃত্যুদণ্ড, শেখ হাসিনার ৫০ বছরের রাজনৈতিক যাত্রা।
-
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস: হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে; রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালতে উল্লাস; মৃত্যুদণ্ড ঐতিহাসিক রায়: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
-
ইন্ডিয়া টুডে: রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন শেখ হাসিনা; বিচার প্রক্রিয়া পক্ষপাতদুষ্ট ছিল এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।
-
হিন্দুস্তান টাইমস: রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন হাসিনা; আদালতে নিজ বক্তব্য তুলে ধরার সুযোগ পাননি।
-
টাইমস অব ইন্ডিয়া: রায় ঘোষণা করেছে ‘কারচুপির মাধ্যমে গঠিত ট্রাইবুনাল’; অনির্বাচিত সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত; রায় আগেই ঠিক করা ছিল।
-
দ্য হিন্দু: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে; রায় ঘোষণার পর বাংলাদেশে নিরাপত্তা জোরদার।
-
দ্য ওয়্যার: প্রতিবাদ দমনে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
-
সংবাদ প্রতিদিন: বদলের বাংলাদেশে বদলা! মৃত্যুদণ্ড হাসিনার, ফাঁসির সাজা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে।





