বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। তবে ভারতের শীর্ষ কর্মকর্তাদের মতে, এই রায়ের ফলে ভারতের অবস্থান পরিবর্তন হচ্ছে না এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর কোনো পরিকল্পনা নেই।
সূত্র জানায়, শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। তাকে “সাময়িক” (for the time being) আশ্রয় দেওয়া হয়েছে, যা মূলত তার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরও ভারতের এই অবস্থান অপরিবর্তিত রয়েছে। এর অর্থ, শেখ হাসিনার আশ্রয় পুনর্বিবেচনার কোনো সম্ভাবনা বর্তমানে দেখা যাচ্ছে না।
এ ঘটনায় ভারত সরকার এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি, তবে বাংলাদেশে রায় ঘোষণার পরেও ভারতের নীতি এবং শেখ হাসিনাকে রাখার সিদ্ধান্তে কোনো পরিবর্তন নেই বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।





